1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

মহেশের ওপর নাখোশ রাশমিকা ভক্তরা

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ‘সারিলেরু নীকেবারু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন মহেশ বাবু ও রাশমিকা মান্দানা। তাদের রসায়ন ভক্তদের মনও কাড়ে। কিন্তু সম্প্রতি ‘প্রিন্স অব টলিউড’খ্যাত এই অভিনেতার একটি টুইটের পর তার ওপর নাখোশ রাশমিকা ভক্তরা।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘আইকন স্টার’খ্যাত তেলেগু অভিনেতা আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। সম্প্রতি এক টুইটে সুকুমার পরিচালিত এই সিনেমার ভূয়সী প্রশংসা করেছেন মহেশ বাবু। তার টুইটে আল্লু ও সুকুমারের নাম উল্লেখ করলেও রাশমিকার কথা উল্লেখ ছিল না। আর এতেই নাখোশ এই অভিনেত্রীর ভক্তরা।

মহেশ বাবুর টুইট শেয়ার করে এক ভক্ত লিখেছেন, ‘রাশমিকার প্রতি এতো ঘৃণা কেন?’ অপর একজন লিখেছেন, ‘রাশমিকার কথা কি উল্লেখ করা উচিত ছিল না?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আপনার কাছ থেকে অনেক অসম্মানের ব্যাপার। নায়িকার নাম পর্যন্ত উল্লেখ নেই।’

এর আগে মহেশ টুইটে লেখেন, ‘পুষ্পা চরিত্রে আল্লু অর্জুন অসাধারণ। অকৃত্রিম এবং মনোমুগ্ধকর। সুকুমার আবারো প্রমাণ করেছেন তার সিনেমাগুলো মৌলিক, সরল ও অত্যন্ত নিখুঁত। এলাদা এক শ্রেণীর।’

সিনেমাটির সুর ও সংগীতায়োজন করেছেন দেবী শ্রী প্রসাদ। ‘ভারত আনে নেনু’ সিনেমাখ্যাত এই অভিনেতা অপর এক টুইটে লেখেন, ‘দেবী শ্রী প্রসাদ, আমি কী বলবো! আপনি রক স্টার। প্রযোজনা প্রতিষ্ঠান ও পুরো টিমকে অভিনন্দন। আপনাদের জন্য গর্বিত।’

এদিকে মহেশের এই টুইটের পরিপ্রেক্ষিতে আল্লু অর্জুন লিখেছেন, ‘ধন্যবাদ মহেশ বাবু গারু। আমাদের সকলের কাজ ও পুষ্পা আপনি পছন্দ করেছেন। অনেক বড় প্রশংসা। নিজেকে ধন্য মনে করছি।’

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় পুষ্পা নামের একজন চোরাকারবারির চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। এতে খল চরিত্রে আছেন ফাহাদ ফাসিল। দু’টি অংশে এই সিনেমাটি তৈরি হচ্ছে। ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় অংশের কাজ শুরু করবেন নির্মাতারা। চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com