1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

করোনায় আক্রান্ত শ্রীলেখা মিত্র

  • আপডেট টাইম :: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

 

বিনোদন ডেস্ক : ভারতেও গত এক সপ্তাহ ধরে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত্রের তালিকায় রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও প্রযোজকরাও। এবার করোনা পজিটিভ হয়েছেন শ্রীলেখা মিত্র।

শুক্রবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগাধ্যমে নিজেই এ খবর জানিয়েছেন শ্রীলেখা। পরে তিনি ফেসবুকে লাইভে এসেও করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।

লাইভে শ্রীলেখা বলেন, ‘আমি ভাবতেই পারিনি যে, রিপোর্ট পজিটিভ আসবে। শরীরে কোনো উপসর্গই ছিল না।’

তবে করোনা পরীক্ষার পর সুখবর জানিয়েছেন কমেডিয়ান মীর আফসার আলি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, বর্তমান পরিস্থিতিতে টেস্ট করানোর প্রয়োজন মনে করছিলাম। তবে সৌভাগ্যবশত রিপোর্ট নেগেটিভ এসেছে।

মজা করে মীর আরও লেখেন, ‘ফলে আমার সংস্পর্শে যারা এসেছেন, তাদের টেস্ট করার আর প্রয়োজন নেই।’

এর আগে কোলকাতার জনপ্রিয় অভিনেতা দেব, পরমব্রত, রুদ্রনীল ঘোষ, শুভশ্রী, মিমি চক্রবর্তী, পরিচালক সৃজিত, রাজ চক্রবর্তী করোনায় আক্রান্ত হন। এ কারণে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও স্থগিত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com