1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

আবারও করোনায় আক্রান্ত ঋতুপর্ণা

  • আপডেট টাইম :: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : টলিউডে করোনা সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। দিন দিন তারকাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরমব্রত, দেব, সৃজিত, রাজ, শুভশ্রীদের পর এবার যুক্ত হলো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। শুধু তিনিই নয়, স্বামী সঞ্জয় বাদে আক্রান্ত অভিনেত্রীর পরিবারের সবাই।

বর্তমানে ‘অচেনা উত্তম’ নামের সিনেমায় কাজ করছেন ঋতুপর্ণা। এতে মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটির শুটিং করতে কিছুদিনের জন্য দার্জিলিং গিয়েছিলেন এ অভিনেত্রী।

শীতে দার্জিলিংয়ের অপরুপ সৌন্দর্য্য উপভোগ করতে পরিবারের অনান্য সদস্যদের সেখানে নিয়ে যান এ অভিনেত্রী। দার্জিলিং থেকে কলকাতায় ফেরার পর ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয় সবার। এরপর করোনা পরীক্ষা করালে স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের সকলের পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে জানান ঋতুপর্ণা।

ভারতীয় গণমাধ্যমকে এই অভিনেত্রী বলেন, দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিল। এরপরেই ঠান্ডা লাগে। পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়ে। আমরা বাড়িতেই নিজেদের বন্দি করে রেখেছি। ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী চলছি।

এর আগে ২০২১ সালের মার্চ মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। সে সময় এই অভিনেত্রী সিঙ্গাপুরে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, উপসর্গহীন করোনা পজিটিভ এসেছিল তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com