1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

গত বছরটি আমাকে বদলে দিয়েছে: প্রভা

  • আপডেট টাইম :: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের আলোচিত নাম মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বছরের শুরুতে গায়ক ইমরানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। এ নিয়ে এখনো কানাকানি থামেনি। অন্যদিকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই জুটি। এরই মধ্যে প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে এক পোস্টে এমনটা জানান এই অভিনেত্রী।

রোববার (৯ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। তাতে দেখা যায়, বরাবরের মতো রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। ছবিটির ক্যাপশনে প্রভা লিখেন—‘গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে—এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী।’

প্রভা বিশ্বাস করেন কাউকে ধরে রাখা যায় না। আর সে কথা উল্লেখ করেই এই অভিনেত্রী লিখেন, ‘কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়।’ সমস্ত সংকট নিজেকেই কাটিয়ে উঠতে হয়। এ বিষয়টিও গত বছর খুব ভালো করে উপলদ্ধি করেছেন প্রভা। তা জানিয়ে তিনি লিখেন, ‘আপনি নিজেই নিজের রক্ষাকারী—এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।’

লেখাটির শেষাংশে প্রভা জানান, গত বছরটি গেম চেঞ্জার ছিল। কিন্তু জীবনের কি কি বদলে গেল, কীভাবে হলো সেসব বিষয় আড়ালে রেখেছেন সংগ্রামী এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com