1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শাহরুখ খানের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান রোমান্টিক কিং বলে খ্যাত। অভিনয়ের জন্য তিনি জনপ্রিয় বিশ্বব্যাপী। এছাড়া আরও একটি কারণে তিনি জনপ্রিয়। সেটি হলো তার বাড়ি ‘মান্নাত’। এ বাড়িটি নানা কারণেই আলোচিত।

সমুদ্র পাড়ের চোখজুড়ানো দৃশ্য নিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত ‘মান্নাত’। বাড়িটি এতোটাই বিলাসবহুল যা অনেকের কল্পনার বাইরে।

প্রতিটি এসআরকে ভক্তের জন্য পর্যটকদের কাছে আকর্ষণের স্থান হয়ে উঠেছে বাসভবনটি। কিন্তু সম্প্রতি বাসস্থানটি বিপদের মুখে পড়েছে।

গত সপ্তাহে মহারাষ্ট্র পুলিশের কাছে অজ্ঞাত একটি নাম্বার থেকে ফোন কল আসে। যেখানে একজন ব্যক্তি দাবি করেন, শাহরুখের বাড়ি ‘মান্নাত’সহ মুম্বাইয়ের বেশ কয়েকটি জনপ্রিয় স্থানে একাধিক বোমা বিস্ফোরণ করবেন তিনি। কলটি শহরে আতংক তৈরি করে।

পুলিশ তাৎক্ষণিকভাবে তদারকি শুরু করে। লেহরেনের সর্বশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহরুখ খানের বাসভবন ‘মান্নাত’সহ মুম্বাইয়ের জনপ্রিয় স্থানগুলো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া অজানা কলকারীকে গ্রেফতার করা হয়েছে।

অজ্ঞাত কলার মধ্যপ্রদেশের জবলপুর জেলার জিতেশ ঠাকুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com