1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

মৌনির বিয়ের তোড়জোড় শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বিয়ের তোড়জোড় শুরু করেছেন ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’, ‘নাগিন’ টিভি সিরিয়ালখ্যাত অভিনেত্রী মৌনি রায়।

কথিত প্রেমিক সুরাজ নাম্বিয়ার সঙ্গে তার বিয়ের গুঞ্জন অনেকদিন থেকে উড়ছে। জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি মালা বদলের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি।

এর আগে শোনা গিয়েছিল, দুবাইয়ে বিয়ের পকিল্পনা করেছিলেন মৌনি। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের কারণে ভারতের পর্যটন নগরী গোয়াতে সাত পাকে বাঁধা পড়বেন তারা। ইতোমধ্যে একটি পাঁচ তারকা হোটেল বুক করা হয়েছে। অতিথিদের আমন্ত্রণপত্র পাঠাতেও শুরু করেছেন। গোয়ার বাগাতোর সৈকতের ডাব্লিউ হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মৌনি। সম্প্রতি সেখানেই তার ব্যাচেলর পার্টির আয়োজন করেছিলেন এই অভিনেত্রী।

জানা গেছে, মৌনের বিয়ের অতিথির তালিকায় রয়েছেন— করন জোহর, একতা কাপুর, মনীশ মালহোত্রা প্রমুখ। কোভিডের কারণে অতিথিদের টিকা কার্ড সঙ্গে আনতে বলা হয়েছে। পাশাপাশি বিয়ের বিষয়ে অতিথিদের মুখ খুলতেও নাকি বারণ করেছেন এই জুটি।

টিভি ধারাবাহিকে খ্যাতির পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গলি’ গানে নেচে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা প্রমুখ। এটি প্রযোজনা করছেন করন জোহর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com