1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

বিতর্কিত মন্তব্য করে ফেঁসে গেলেন অভিনেতা সিদ্ধার্থ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বিতর্কিত মন্তব্য করে ফেঁসে গেলেন ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ। ‘রং দে বাসন্তী’ সিনেমাখ্যাত এই অভিনেতার বিরুদ্ধে হায়দরাবাদের সাইবার ক্রাইম পুলিশের কাছে একটি মামলা দায়ের হয়েছে।

সম্প্রতি ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে নিয়ে এই বিতর্কিত মন্তব্যটি করেন সিদ্ধার্থ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ও তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে তাকে একটি নোটিশও পাঠানো হয়েছে। একজন সমাজকর্মী এই অভিনেতার বিরুদ্ধে বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি টুইট করেন সাইনা। এরপর তাকে নিয়ে কটাক্ষ করেন সিদ্ধার্থ। যদিও পরবর্তী সময়ে একটি বিবৃতি প্রকাশ করে ক্ষমাও চেয়েছেন তিনি।

নিজেকে উদার ও প্রগতিশীল হিসেবে দাবি করেন সিদ্ধার্থ। ভারতের বিজেপি সরকারের কঠোর সমালোচক ৪২ বছর বয়সী এই অভিনেতা। বিভিন্ন সময়ে মোদি সরকারের কঠোর সমালোচনা করেছেন টুইট করেন তিনি। এ নিয়েও তাকে বিতর্কের মুখে পড়তে হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের প্রশংসা করায় এর আগে অভিনেতা অনুপম খেরের একটি টুইট নিয়ে কটাক্ষ করেছিলেন সিদ্ধার্থ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com