1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

শিল্পী সংঘের নির্বাচনে লড়তে চান মিষ্টি মারিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : আসন্ন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী হয়ে প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী মিষ্টি মারিয়া। টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের ২৮ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিতব্য এই নির্বাচনে মিষ্টি মারিয়া কার্যনির্বাহী সদস্য পদে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র কিনেছেন। এ তথ্য সাংবাদিকদের মিস্টি নিজেই নিশ্চিত করেছেন।

নির্বাচনে অংশগ্রহণের কারণ জানতে চাইলে মিষ্টি মারিয়া বলেন, আমি যেহেতু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে ‘ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর’ পদে চাকরিরত। তাই আমার মনে হয় শিল্পীদের নিয়ে আমার কাজ করা উচিত। আমার ডিপার্টমেন্টের সকল সুবিধা শিল্পীদের কাছে পৌঁছে দেয়া উচিত। আমি যদি শিল্পী সংঘের সদস্য নির্বাচিত হই, তাহলে শিল্পীদের কাছে সকল সুযোগ সুবিধা পৌঁছে দিতে আমার জন্য আরও সহজ হবে বলে আমি মনে করি। অভিনয় শিল্পী সংঘের হয়ে কাজ করার লক্ষ্যেই আমার সহকর্মী শিল্পী, সাংবাদিক ভাই এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসাহে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছি।

মিষ্টি মারিয়া আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা যেমন দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন, আমিও বাবার মত নিঃস্বার্থভাবে শিল্পীদের জন্য কাজ করতে চাই।

বর্তমানে মিষ্টি মারিয়া অভিনীত বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে—বউ শাশুড়ি, গোড়াতে গলদ, মায়ের কষ্ট নাটকগুলো।

এছাড়া, তিনি খড়কুটো, সোনার পাখি রূপার কাঠিসহ বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্র হচ্ছে চরিত্র ও বাসন্তী।

এছাড়াও নিয়মিত বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন মিষ্টি মারিয়া। সর্বপরি তিনি বলেন শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী হয়ে যদি জয়ী হতে পারি তাহলে শিল্পীদের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com