1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

কাঞ্চন-নিপুণ প্যানেল যারা থাকছেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএফডিসিতে। গতকাল বুধবার (১২ জানুয়ারি) সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এদিন বিকেলে উৎসব আমেজে মনোনয়নপত্র জমা দেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলের প্রার্থীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ইলিয়াস কাঞ্চন ও নিপুণের সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ, অমিত হাসান, নানা শাহ, নিরব, ইমন, সাইমন সাদিক, কেয়া, শাহানূর, জেসমিন আক্তার, নৃত্য পরিচালক আরমানসহ একঝাঁক শিল্পী।

এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরুও এ সময় তাদের সঙ্গে ছিলেন।

সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবাই মিলে আনন্দ করে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা একটা পরিবর্তনের প্রত্যাশা করছি, যা ইন্ডাস্ট্রিকে ভালোর দিকে নিয়ে যাবে।’

মনোনয়নপত্র জমার দেওয়ার পর সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ বলেন, ‘মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি সব শিল্পী আমাদের প্যানেলের সঙ্গে থাকবেন। তারা পাশে থাকলে বিজয় আমাদের সুনিশ্চিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com