1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাঞ্চন-নিপুণ প্যানেলে সাংগঠনিক সম্পাদক পদে চিত্রনায়িকা শাহানূর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাহানূর। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও অংশগ্রহণ করবেন এই চিত্রনায়িকা। শাহানূর জানালেন কাঞ্চন-নিপুন প্যানেল থেকে সাংগঠনিক সম্পাদক পদে  নির্বাচন করবেন।

প্রত্যাশার কথা বলতে গিয়ে শাহানূর বলেন, শিল্পীদের মধ্যে বিভাজন আছে। আশা করবো ইলিয়াস কাঞ্চন ভাই তার নেতৃত্ব গুণে সবাইকে এক কাতারে ফেরাতে পারবেন।

বাইরে গেলে আমাদের নেতিবাচক প্রশ্নের মুখোমুখি হতে হবে না। শিল্পী সমাজের হারানো মর্যাদা ফেরাতে সে কারণেই আমি কাঞ্চন-নিপুন প্যানেলে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

এই পরিষদে প্রার্থিতায় যারা আছেন- সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন, সহসভাপতি রিয়াজ, সহসভাপতি ডি.এ তায়েব, সাধারণ সম্পাদক নিপুণ, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব হোসাইন, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, কোষাধ্যক্ষ আজাদ খান।

কার্যকরী সদস্য হিসেব মনোনয়নপত্র জমা দিয়েছেন- অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমীন, কেয়া, পরীমণি, গাঙ্গুয়া ও সিমান্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com