1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তৃতীয় সংসারে তৃতীয় মা হতে যাচ্ছেন ন্যান্সি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ন্যান্সি তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে এই খবর জানিয়েছেন।

ভিডিওটির ক্যাপশনে ন্যান্সি তার স্বামী মহসিন মেহেদীকে অভিনন্দন জানান। ভিডিওটি ন্যান্সি তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। যার শিরোনামে লেখেন, ‘মেহনাজের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।’ পাশাপাশি সাব হেডে এই গায়িকা লেখেন, ‘মেহনাজ, পরিবার তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে (বেবি)।’

মহসিন মেহেদী ও ন্যান্সির বাগদান থেকে শুরু করে বিয়ের বিভিন্ন সময়ের স্থিরচিত্র ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির শেষের দিকে প্রেগন্যান্সি পরীক্ষার কিটের ছবি দেখা যায়। আর সবশেষে আলট্রাসনোগ্রাফিতে মাতৃগর্ভে একটি শিশুর উপস্থিতি দেখিয়েছেন তিনি।

এ বিষয়ে কথা বলতে ন্যান্সির মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ একটি সূত্র ন্যান্সির মা হতে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, ২০০৬ সালে ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। সেই সংসারে তার দুই কন্যাসন্তান রয়েছে। ওই সংসার ভাঙনের পর নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে ঘর বাঁধেন ন্যান্সি। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যান ন্যান্সি-জায়েদ। বিচ্ছেদের কয়েক মাস পর পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com