1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পরীমনি

  • আপডেট টাইম :: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : আসন্ন শিল্পী সমিতির নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পরীমনি। কেন এই সিদ্ধান্ত তার ব্যাখ্যাও দিয়েছেন এই চিত্রনায়িকা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার কথা ছিল পরীমনির। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার দুপুরে গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছে পরীর স্বামী শরিফুল রাজ।

রাজ বলেন, ‘শারীরিক পরিস্থিতি বিবেচনায় পরীমনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে ডাক্তার দেখানোর জন্য দ্রুত ভারত নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’

পরীমনির মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে সাইমন সাদিক গণমাধ্যমকে বলেন, ‘পরী আমাদের জানিয়েছে। আমরা ইসির সঙ্গে কথা বলব। তিনিই সিদ্ধান্ত নেবেন। যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ।’

উল্লেখ্য সাইমন পরীমনির প্যানেলেসহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com