1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

ফেব্রুয়ারিতে শিবানীকে বিয়ে করছেন ফারহান আখতার!

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ফারহান আখতার প্রথম বিয়ে করেছিলেন অধুনা ভবানীকে। তবে বিয়ের ১৬ বছর পর তা ভেঙে যায়। এরপর তার সঙ্গে দেখা মেলে সংগীত তারকা শিবানী দান্ডেকরের। তখন গুঞ্জন শুরু হয় ফারহান দ্বিতীয় সম্পর্কে জড়াতে যাচ্ছেন। যদিও ফারহান এ বিষয়ে কখনো মুখ খোলেননি।

এবার সেই গুঞ্জনই সত্যি হচ্ছে। বিয়ে করছেন ফারহান। পাত্রী তার প্রেমিকা শিবানী। দিনক্ষণও ঠিক হয়েছে। একটি সূত্রের বরাতে সংবাদপ্রতিদিন বলছে, ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ বিয়ে সারবেন এই দুই তারকা।

মুম্বাইয়ে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। তবে করোনার কারণে পরিবারের ঘনিষ্ঠরাই শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে বিয়ের তারিখ নিয়ে এখনো প্রকাশ্যে কিছু জানাননি ফারহান-শিবানী।

jagonews24

শিবানী পেশাগতভাবে একজন গায়িকা ও সঞ্চালিকা। আমেরিকার টেলিভিশন শোয়ে কাজ করেছেন বহু বছর। মডেলিংও করছেন। ভালোবাসেন বেড়াতে। ফারহান আর তিনিও এক সঙ্গে বেড়াতে যান। তা থেকেই তাদের সম্পর্ক হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com