1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

এ বছরই বিয়ে করছেন শিল্পার বোন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : স্বামী রাজ কুন্দ্রার পর্নকাণ্ডের জেরে গত বছরের শেষ ছয়টা মাস মোটেই ভালো যায়নি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। চারপাশ থেকে আলোচনা-সমালোচনা আর বিতর্কের শূল এসে প্রতিমুহূর্তে বিদ্ধ করেছে তাকে। কিন্তু পরিস্থিতি এখন অনেকটাই কাটিয়ে উঠেছেন তিনি। জীবনেও ফিরছে স্বাভাবিকতা। এবার নতুন বছরের শুরুতেই আলোচনায় এসেছে শিল্পার বোন শমিতা শেট্টির বিয়ে প্রসঙ্গ।

‘বিগ বস ১৫’-এ নিজের বিয়ের পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছেন শমিতা। চলতি বছরেই বিয়ে করছেন তিনি। কিন্তু পাত্র কে? প্রেমিক রাকেশ বাপট যে নন, শমিতার কথায় অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া গেলো।

‘বিগ বস’র গত পর্বে এক জ্যোতিষী এসেছিলেন, যিনি প্রত্যেক প্রতিযোগীর ভবিষ্যদ্বাণী করছিলেন। শমিতার ক্ষেত্রে জ্যোতিষী বলেন, খুব তাড়াতাড়ি বিয়ে হবে তার। পাত্র অতি সাধারণ। কিন্তু বিয়ের পরে তার ভাগ্য খুলে যাবে। শমিতার বিবাহিত জীবন সুখের হবে। শমিতা ও তার স্বামীর সংসারে এক ছেলে ও এক মেয়ে হবে।

জ্যোতিষীর এমন ভবিষ্যদ্বাণীর পর আরেক প্রতিযোগী নিশান্ত ভট্টকে শমিতা জানান, তিনি চলতি বছরেই বিয়ে করবেন। কিন্তু পাত্রের খোঁজ নেই। এদিকে ‘বিগ বস ওটিটি’-তে রাকেশ ও শমিতার প্রেম যে অনুষ্ঠানের পরেও গড়িয়েছে, তা সবারই জানা।

নিশান্ত তাই পাল্টা প্রশ্ন ছুড়েছেন, ‘কেন, রাকেশই তো আছে।’ শমিতার সাফ উত্তর, ‘তেমনভাবে চিনি না রাকেশকে। কেবল অনুষ্ঠানেই সময়ে কাটিয়েছি আমরা।’

শমিতাকে সতর্ক করে নিশান্ত বলেন, ‘রাকেশকে আমি অনেক দিন ধরে চিনি। ও কিন্তু খুবই জটিল।’ শমিতাও জবাবে বলেন, ‘আমিও কিন্তু খুব সহজ নই।’

বিয়ে নিয়ে দুই প্রতিযোগীর মধ্যে এমন পাল্টাপাল্টি কথার পর অনেকেই মনে করতে শুরু করেছেন, রাকেশের সঙ্গে শমিতার প্রেম পর্বের আয়ু ‘বিগ বস’ পর্যন্তই। নায়িকা বিয়ে করবেন বটে, তবে প্রেমিক রাকেশকে হয়তো নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com