1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সবাই মেয়েদের শরীরের খোঁজ রাখে: মধুমিতা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। ২০১৯ সালের শেষের দিকে সৌরভ চক্রবর্তী-মধুমিতার বিবাহবিচ্ছেদ হয়। সংসার ভাঙার পর বহুবার প্রেম-বিয়ে নিয়ে আলোচনায় এসেছেন; সাহসী পোশাকে ক্যামেরাবন্দিও কম সমালোচিত হননি টলিউডের এই নায়িকা।

মধুমিতা সরকারের প্রথম ওয়েব সিরিজ ‘উত্তরণ’। হইচইয়ে মুক্তি পাবে এটি। এমএমএস ফাঁস হওয়ার পর পর্ণার সংসার ভেঙে যায়। স্বামী-বাবার পরিবার থেকে বিতাড়িত হয় পর্ণা। তার সঙ্গে ‘নোংরা মেয়েছেলে’-এর তকমা লেগে যায়। এরপর একা লড়াই শুরু হয় পর্ণার। এই পর্ণা চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার।

পর্ণা চরিত্র রূপায়ন করতে গিয়ে মন ভরেছে মধুমিতার। সেই অভিজ্ঞতা জানিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে মধুমিতা বলেন—‘‘চরিত্রটি করতে করতে কোথাও যেন আমি আর ‘পর্ণা’ একাকার। আমাকেও তো এখনো খোলামেলা ছবি বা ছোট পোশাকে দেখলে তথাকথিত অনুরাগীরা মন্তব্য লেখেন, ‘পাখি’ কেন এভাবে! আপনাকে সালোয়ার-কামিজেই বেশি ভালো লাগে। সনাতনী সাজে আপনি বেশি সুন্দরী।’’

আক্ষেপ করে মধুমিতা বলেন—‘বিশ্বাস করতে না চাইলেও এটাই সত্যি। বিদেশ বা মুম্বাই তুলনায় বদলেছে। পাশ্চাত্যে নিজের শরীর নিজের দায়িত্ব, এই নীতিবোধে বিশ্বাসী। ফলে, কে কার শরীর দেখল, তাকে প্রকাশ্যে আনল, তা নিয়ে কেউ মাথা ঘামায় না! বলিউডের নায়িকারাও যথেষ্ট সাহসী। তাদের অনেকেরই এমএমএস ফাঁস হয়েছে। তারপরেও তারা স্বাভাবিকভাবেই কাজ করে চলেছেন। ব্যতিক্রম বাংলা, নীতিবাগীশ! শরীর সামান্য বে-আব্রু হলেই গেল গেল রব। এখনো আমাদের রাজ্যে, শহরে, শহরতলিতে মেয়েদের শরীরের খোঁজই সবাই রাখেন। মনের খোঁজ কেউ নেন না। সেই আশা করাও যেন অন্যায়।’

সুকান্ত গাঙ্গুলির ‘বটতলা’ অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। এটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাবে এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com