1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ মিলে গেল ম্যারাডোনার ৮ বছর পুরোনো সেই ভবিষ্যদ্বাণী ভারতের নতুন সেনাপ্রধান হলেন জেনারেল ধীরাজ শেঠ ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭ আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’ ব্যবহার, মিলবে যেসব সুবিধা

বাংলাদেশে পার্নো মিত্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার জনপ্রিয়তা আকাশচুম্বী। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। এবার নন্দিত এই অভিনেতার বিপরীতে অনুদানের সিনেমা ‘বিলডাকিনী’তে কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে দেখা যাবে।

ইতোমধ্যেই বাংলাদেশে এসেছেন পার্নো মিত্র।

চলচ্চিত্রটি পরিচালনা করছেন ফজলুল কবীর তুহিন। পার্নো ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন- ‘এই সিনেমার প্রস্তাব পাওয়ার পর গল্পটা পড়ে ভালো লাগে। তারপর যখন শুনি মোশাররফ করিমের সঙ্গে কাজ করবো- দারুণ খুশি হয়েছি। তার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে আমার’, বলেছেন পার্নো।

এই সিনেমায় মোশাররফ করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে লুৎফর রহমান জর্জ অভিনয় করবেন।

নওগাঁ জেলার পতিসরে সিনেমার শুটিং শুরু হয়েছে। সদ্য করোনা থেকে মুক্ত হয়ে শুটিংয়ে যোগ দিতে ঢাকা এলেন পর্নো মিত্র। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক ফজলুল কবীর তুহিন।

তিনি বলেন, করোনা পজিটিভ হওয়ায় পার্নো মিত্র শুটিংয়ে অংশগ্রহণ করতে পারেননি। অবশেষে আজ বাংলাদেশে এসেছেন তিনি। কাল থেকে তার অংশের শুটিং শুরু করবো। আশা করছি খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে পারব।’

পরিচালক আরও বলেন, ‘তাকে ছাড়াই আমি আমার ছবির শুটিং শুরু করি কয়েকদিন আগে। শুটিং চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। সরকারি স্বাস্থ্যবিধি মেনে কাজ করছি আমরা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com