1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মোটা পারিশ্রমিকে যশ রাজ ফিল্মসের তিন সিনেমায় সামান্থা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : সামান্থা রুথ প্রভু ভারতের জনপ্রিয় অভিনেত্রীদের একজন। তার বেশিরভাগ কাজ দক্ষিণী সিনেমায়। তবে গত দুই বছরে তিনি হিন্দিভাষার সিনেমাপ্রেমীদের কাছেও প্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে রাজ অ্যান্ড ডিকের ‘দ্য ফ্যামিলি ম্যান’র সিজন টু-তে কাজের জন্য তিনি এখন তুমুল হিট অভিনেত্রী।

সামান্থাকে শেষবার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার একটি আইটেম গানে দেখা গিয়েছে। এ গানেই প্রথমবার সামান্থাকে হট লুকে দেখলেন দর্শক। গানটি মুক্তির পরেই ব্যাপক আলোচনায় এসেছে। বেড়েছে সামান্থাকে ঘিরে দর্শকের আগ্রহও।

মাত্র তিন মিনিটের গানটিতে উপস্থিত হওয়ার জন্য পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। যা একটি রেকর্ডও। সবকিছু মিলিয়ে ব্যক্তিজীবনের হতাশা কাটিয়ে সামান্থা এখন ক্যারিয়ার নিয়ে মধ্য গগনে উড়ে বেড়াচ্ছেন।

এমনি সময় জানা গেল, বলিউডের খ্যাতনামা প্রোডাকশন হাউস যশ রাজ ফিল্মসের ঘরে নাম লেখাচ্ছেন এই নায়িকা। একে একে তিনটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।

ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, সিনেমায় অংশ হওয়ার জন্য অভিনেত্রীকে বিশাল অঙ্কের অর্থ প্রদান করা হবে। স্যাম ইতিমধ্যেই সিনেমায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

কিন্তু অভিনেত্রী বা প্রোডাকশন হাউস দ্বারা এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি। তাই ভক্তদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com