1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

করোনার ভয়ে আনুশকা, থেমে আছে শুটিং

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। ‘বাহুবলি’ সিনেমায় দেবসেনা চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি। এ অভিনেত্রীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাইলেন্স’। ২০২০ সালে মুক্তি পায় এটি। এর পর দীর্ঘ দিন নতুন কোনো সিনেমায় নাম লেখাননি। গত বছরের নভেম্বরে নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয়ের ঘোষণা দেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করবেন মহেশ বাবু পি।

নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেও এখনো সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়নি। কেন থেমে আছে সিনেমাটির শুটিং? এবার জানা গেলো, সবকিছু প্রস্তুত থাকলেও শুধু আনুশকার জন্য শুটিং শুরু হচ্ছে না। কারণ ভয় পাচ্ছেন এই নায়িকা!

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা সংকটের সময়ে আল্লু অর্জুন ‘পুষ্পা’ সিনেমার শুটিং করেছেন। শুটিং করতে গিয়ে আল্লু অর্জুনসহ অনেক ক্রু সদস্য এ ভাইরাসে আক্রান্ত হন। আনুশকা শেঠি করোনার টিকা নিয়েছেন। তারপরও ঝুঁকি নিয়ে সিনেমার শুটিং শুরু করতে চাচ্ছেন না। এই সংকট নিয়ে তিনি কিছুটা ভীত। আর এ জন্য শুটিং শুরু করতে পারছেন না পরিচালক।

এর আগে টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানায়, নতুন এ সিনেমায় অদ্ভূত একটি চরিত্রে অভিনয় করবেন আনুশকা শেঠি। এজন‌্য নিজের ছোটখাট পরিবর্তন করেছেন এই অভিনেত্রী।

আনুশকার নতুন এ সিনেমার প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। এবারই প্রথম নয়, এর আগেও এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মির্চি’ ও ‘ভাগমতি’ সিনেমায় অভিনয় করেন আনুশকা। বড় বাজেটের এ সিনেমায় তার বিপরীতে কে অভিনয় করবেন তাও এখনো জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com