1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

বিয়ে করতে চাই, পাত্র নেই: শমিতা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শমিতা শেঠি। তার আরেক পরিচয় তিনি অভিনেত্রী শিল্পা শেঠির বোন। ব্যক্তিগত জীবনে তার একাধিক প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। তবে বয়স চল্লিশের কোঠায় গেলেও এখনো অবিবাহিত তিনি।

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে আবারো আলোচনায় শমিতা। এর ১৫তম আসরে প্রতিযোগী তিনি। এছাড়া ‘বিগ বস ওটিটি’-তে অংশ নিয়েছিলেন। শমিতা জানান, তিনি বিয়ে করতে চাইছেন, কিন্তু পাত্র পাচ্ছেন না।

সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে এক জ্যোতিষী আসেন। সেখানেই শমিতার বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। জ্যোতিষী তার হাত দেখে জানান, ২০২২ সালেই শমিতার বিয়ের সম্ভাবনা রয়েছে। তার বিয়ে হবে সাধারণ এক মানুষের সঙ্গে। যদিও বিয়ের পর সেই ছেলে খুব উন্নতি করবে বলে জানান এই জ্যোতিষী। এখানেই শেষ নয়, শমিতার প্রথমে একটা মেয়ে এবং পরে ছেলে হবে বলেও জানান তিনি।

এদিকে জ্যোতিষীর কথা শুনে শমিতা বলেন, ‘আমিও ভেবে রেখেছি ২০২২ সালে বিয়ে করবো। কিন্তু পাত্রই তো খুঁজে পাচ্ছি না।’

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে আসার পর রাকেশ বাপাটের সঙ্গে শমিতার প্রেমের গুঞ্জন চাউর হয়। তবে শমিতা বলেছেন, ‘আমি তো রাকেশকে সেভাবে চিনিই না। শো-তে এসেই পরিচয়।’

অন্যদিকে, এক সাক্ষাৎকারে শমিতাকে নিয়ে রাকেশ বলেন, ‘আমি চেষ্টা করবো বিগ বসের বাইরে যেস আমরা একে-অপরকে চিনতে পারি। আমাদের যা কথা হয়েছে সবটাই ঘরে, ক্যামেরার সামনে। সেখানে মন খুলে কথা বলা সম্ভব হয় না। আমাদের সম্পর্ককে এত জলদি কোনো নাম দিতে চাই না। এর চেয়ে বরং, আমি চাই শমিতার সঙ্গে আরো কথা বলি। তাকে আরো জানি। সেও আমাকে জানুক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com