1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

মিডিয়া আমাকে নিয়ে ব্যবসা করেছে: নুসরাত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। প্রেম-বিয়ে-সন্তান নিয়ে দারুণ সমালোচিত হয়েছেন তৃণমূলের এই সাংসদ। মানুষের ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণার প্রবল বাণের মুখে দাঁড়িয়েও ব্যক্তিগত জীবনের এসব বিষয় আড়ালে রেখেছেন তিনি। ব্যক্তিগত জীবন আড়ালে রাখার সিদ্ধান্তটি পরিকল্পিত কিনা সেই প্রশ্নের মুখে পড়েছিলেন নুসরাত।

এ প্রশ্নের জবাবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে নুসরাত জাহান বলেন—‘প্রত্যেক মানুষের জীবনে কিছু আদর্শ থাকে। আমরা আমাদের সম্পর্ক ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছি। পাবলিক ফিগার হয়ে সবসময় মানুষের নজরবন্দি, সেখানে কী আমি আমার নিজস্বতা হারিয়ে ফেলছি! এটা ভাবা প্রয়োজন। নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আমি বলব কি বলব না, এটা আমার বাকস্বাধীনতা। সেখানে মানুষের প্রচুর বক্তব্য। আমি বিতর্ক তৈরি করিনি, মানুষ আমাকে বিতর্কে জড়িয়েছে। অনেক ছোটবেলা থেকে আমাকে ‘বিতর্কিত’ ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে। বারবার এটা নিয়ে ব্যবসাও হয়েছে। প্রতিটি মিডিয়া হাউজ আমার বিতর্ক নিয়ে ব্যবসা করেছে। আমি মানছি যেকোনো জিনিস বিক্রি করতে হতে হলে তাতে মসলা প্রয়োজন। আমাকে যদি কেউ বলে আমি বিক্রয়যোগ্য তবে সেটা আমার কাছে গর্বের। কিন্তু কোথাও গিয়ে সেটা যদি ভীষণ ব্যক্তিগত হয়ে যায়, তখন থামতে হয়। এই জার্নালিজমটা সবাই ফলো করেন না।’

নানা সময় নুসরাতকে নিয়ে বিতর্ক তৈরি হয়; এসব নিয়ে দুঃখবোধ হয় কিনা? এ নায়িকা বলেন, ‘আগে দুঃখ পেতাম, এখন আর পাই না। কিন্তু আমি তো রক্ত মাংসের মানুষ, সুপার ওম্যান না। আমি ১০০টা ভুল করেছি, ভুল থেকে শিক্ষা নিয়েছি, আবার নতুন ভুল করেছি। তারকাদের কাছে থেকে এত প্রত্যাশা কেন? মানুষ কী ভাবছে নুসরাত আবার কী ভুল করবে সেখান থেকে আবার বিতর্ক তৈরি হবে? আমি কিন্তু এসবের মধ্যে নেই। আমি খুব সাধারণ জিনিস করি যা সবাই করে আর এর জন্য আমি কাউকে জবাব দেব না। যাদের জবাব দেওয়া দরকার, আমার বাবা-মা, পরিবারকে জবাব দেব। আর কাউকে নয়। যদি ভক্তদের সঙ্গে কিছু ভুল করি তাহলে তাদের জবাব দেব। তাদের ঠকাব না। আমি কখনো মিথ্যা কথা বলিনি, কিছু লুকাইনি।’

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন আলাদা থাকার পর নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি। এর মাঝে যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্কে জড়ান নুসরাত। তারা বিয়ে করেছেন কিনা তা এখনো অজানা। তবে তাদের ঘর আলো করে এসেছে একটি পুত্রসন্তান।

যশের সঙ্গে ভালো আছেন নুসরাত। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন—‘যশের সঙ্গে সম্পর্ক কেমন এটা আলাদা করে বলতে অদ্ভূত লাগে। জানি না মানুষের এটা নিয়ে এত প্রশ্ন কেন? সবাই সব জানে আবার কেউ কিছু জানে না। আমরা একটা ব্যক্তিগত জীবন চাই। ছাদে দাঁড়িয়ে চিৎকার করে সব বলি না বলেই বোধহয় এত প্রশ্ন! আমার একটাই উত্তর, আমরা ভালো আছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com