1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

প্রযোজকের সঙ্গে স্ত্রী প্রিয়াঙ্কার প্রেম, মুখ খুললেন রাহুল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, প্রযোজক রানা সরকারের সঙ্গে প্রেম করছেন তিনি। এ গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন প্রিয়াঙ্কার স্বামী রাহুল ব্যানার্জি।

কারো সঙ্গে সম্পর্কে জড়ানো একান্তই প্রিয়াঙ্কার ব্যক্তিগত বিষয়। তা উল্লেখ করে রাহুল ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি এ রকম কোনো খবর পাইনি যে প্রিয়াঙ্কা আর রানাদা প্রেম করছে। আর যদি করেও, সেটা সম্পূর্ণ প্রিয়াঙ্কার ব্যক্তিগত বিষয়। আমার কোনো বক্তব্য থাকতেই পারে না।’

কিছুদিন আগে এক দুর্ঘটনায় পা ভেঙেছে প্রিয়াঙ্কার। সময়ের সঙ্গে ভাঙা পা সেরে উঠছে। এই সময়ে স্ত্রীর পাশে থাকতে চান রাহুল। তা জানিয়ে এই অভিনেতা বলেন—‘প্রিয়াঙ্কা আমার সন্তানের মা। সেই সম্পর্কটা তো কোনো দিন বদলাবে না। কিন্তু এর বেশি আর কোনো ব্যাপারে প্রাক্তনদের জড়িত না থাকাই ভালো।’

ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকা-প্রযোজকের প্রেমের ঘটনা নতুন কিছু নয়। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রানা সরকার। ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমার ঘরে সুন্দরী স্ত্রী আছে। তার সঙ্গে আমার সম্পর্ক ভীষণ ভালো। খামোখা এসব গুজবে আমি পাত্তা দিই না! প্রিয়াঙ্কা এমনিতেই আমার চেয়ে বয়সে অনেক ছোট।’

ভালোবেসে রাহুল ব্যানাজির সঙ্গে ঘরে বাঁধেন প্রিয়াঙ্কা। এ দম্পতির পুত্র সহজের জন্মের পর তাদের দূরত্ব বাড়তে থাকে। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন রাহুল-প্রিয়াঙ্কা। তবে কাগজে-কলমে এখনো স্বামী-স্ত্রী। আইনি বিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

‘চিরদিন তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন প্রিয়াঙ্কা। এতে রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। এ সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। এ ছাড়া ‘শোন মন বলি তোমায়’, ‘বউ বউ খেলা’, ‘রান’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘লাভ সার্কাস’, ‘গেম’ প্রভৃতি সিনেমায় রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com