1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

বিনা কর্তনে সেন্সর পেল ‘বড্ড ভালোবাসি’

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : দীর্ঘ প্রতীক্ষার পর সেন্সর ছাড়পত্র পেল সুলতানা রোজ নিপা অভিনীত বড্ড ভালোবাসি চলচ্চিত্র। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এটিকে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে ১৩ জানুয়ারি। সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বুধবার বিষয়টি জানিয়েছেন নবাগত নায়িকা ও ছবিটির প্রযোজক সুলতানা রোজ নিপা।

সুলতানা রোজ নিপা বলেন, আলহামদুলিল্লাহ। এই ছবির সেন্সর ছাড়পত্র পাওয়ার মনে হলো আমি পরিক্ষায় পাশ করলাম। তাছাড়া সেন্সর বোর্ডের সকলে আমাদের সিনেমা দেখে প্রসংশা করেছেন এবং বিনা কর্তনে সেন্সর দিয়েছে। তাই সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, লেখক এবং নির্মাতা যথেষ্ট সচেতন থেকে সিনেমাটি বানিয়েছেন। সবচেয়ে বড় কথা এটি একটি টিমওয়ার্কের ফসল। এবার হলে যাবার পালা। তাই আমাদের ইচ্ছা আছে আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা।

জুয়েল ফারসির পরিচালনায় নিপা ছাড়া আরো অভিনয় করেছেন- ওপার বাংলার অমিতাভ ভট্টাচার্য, হাছিব খান শান্ত , কলকাতার বিশ্বজিং চক্রবর্তী, নানা শাহ, সুব্রত, মৌ চৌধুরী সহ আরো অনেকে। এছাড়া আরও ছবিতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা।

এদিকে সুলতানা রোজ নিপার মুক্তি অপেক্ষায় আছে- টাকা বড় না শিক্ষা বড়, বাউল নেত্রী, সালমান শাহ স্বরনে স্বপ্নের নায়ক, টাইটনিক বিডি। নবাগত এই নায়িকা জানালেন ছবি গুলোর কাজ শেষ এখন শুধু মুক্তির অপেক্ষায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com