1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

চিত্রনায়ক ইমনকে লাঞ্ছিত, এফডিসিতে তুমুল উত্তেজনা

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি সরগর। এর মধ্যেই চিত্রনায়ক ইমনকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রিয়াজ ও নিপুণের একটি মিছিল শিল্পী সমিতির সামনে দিয়ে অতিক্রম করছিল। মিছিলে নায়ক ইমনসহ আরো অনেকেই ছিলেন।

এ সময় সেখানে মিশা সওদাগরের সঙ্গে থাকা এক যুবক মিছিলে থাকা ইমনকে ধাক্কা দেন। ইমন বিষয়টিতে বিস্মিত হয়ে মিশার দিকে এগিয়ে এলে যুবকটি ফের ধাক্কা দেয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইমন  বলেন, আমি মিশা ভাইয়ের সঙ্গে দেখা করতে গেলে এক যুবক আমাকে ধাক্কা দেয়। আমি পরিচয় দিলেও সে ফের ধাক্কা দেয়। আমি বিষয়টিতে বিস্মিত হয়ে যাই। মিশা ভাই মীমাংসা করে দিতে চাইলেও ছেলেটি হিংস্র আচরণ দেখায়। আমি চলে আসি।

এ বিষয়ে মিশা সওদাগর বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম, যার সাথে ইমনের ধাক্কার ঘটনা ঘটেছে তিনি আমাদের সহযোগী মেম্বার। আমি সাথে সাথে মিটিয়ে দিয়েছি বিষয়টি এবং ইমনকে সরি বলেছে।

এদিকে এই ঘটনার পর থেকে এফডিসিতে বেশ উত্তেজনা বিরাজ করছে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com