1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

‘আলপিন’ ওয়েব ফিল্মে মিলন-ববি-সাঞ্জু

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : আনিসুর রহমান মিলন এবং ইয়ামিন হক ববি জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন। এবার তারা ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন সাঞ্জু জন।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘আলপিন’ শিরোনামের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন আল হাজেন। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল।

আল হাজেন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। যেহেতু ওয়েব ফিল্ম, সে কারণে দর্শকের কথা মাথায় রেখেই আমরা এটি নির্মাণ করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে।’

আনিসুর রহমান মিলন বলেন, ‘পুলিশের চরিত্রে অভিনয় করছি। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি তবে এই গল্পে ভিন্নতা আছে। দিনশেষে সবই তো আসলে ভালো গল্প চায়। সেই গল্পের ছোঁয়া ফিল্মটিতে থাকবে। বেঙ্গল মাল্টিমিডিয়ার নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’

চিত্রনায়িকা ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’

চিত্রনায়ক সাঞ্জু জন বলেন, ‘দর্শক এখন ভালোমানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন। এটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না। খুব শিগগিরই ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com