1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রসাধনী পন্যের শো-রুম উদ্ধোধন করলেন অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : প্রসাধনী পন্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের  ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা অপু বিশ্বাস। এরই মধ্যে ‘কাশ্মীরি বিউটি বাই জিনিয়া’ নামের প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হন তিনি। এবার রাজধানীর বসুন্ধরা সিটিতে প্রতিষ্ঠানের একটি শো-রুম উদ্ধোধন করলেন অপু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও জিনিয়াত জাহান।

অপু বিশ্বাস বলেন, ‘আমি ‘কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত’র পন্য ব্যবহার করে দেখেছি।আমার কাছে বেশ ভালো মনে হয়েছে।এই পন্যের একটি বড় গুণ হচ্ছে অধিকাংশ পন্য বাহ্যিক ব্যবহারের পাশাপাশি খেতেও পারবেন।তাতে করে দুইভাবেই কাজ করবে।বিষয়টি আমার কাছে ভালো লাগছে।

জিনিয়াত বলেন, ‘আমাদের হারবাল প্রসাধনীতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই।এখন আবার হার্বাল প্রসাধনীর প্রতি ঝুঁকছেন মানুষ। আমাদের পন্য দুইভাবে ব্যবহার করা যায়।বাহ্যিক ব্যবহারের পাশাপাশি খাওয়া যাবে।যমুনা ফিউচার পার্কে আামাদের শো-রুম আছে। এবার বসুন্ধরায় চালু করলাম।এছাড়া অনলাইনে দেশের যেকোনো প্রান্ত থেকে কিনতে পারবেন।

ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গতবছরে মুক্তি পায়। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ।এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ।দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। তা ছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস।সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com