1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

সালমানকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন প্রতিবেশী

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান। এই অভিনেতার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তার প্রতিবেশী।

সম্প্রতি বিবাদে জড়িয়েছেন সালমান ও তার প্যানভেলে অবস্থিত খামারবাড়ির প্রতিবেশী কেতন কাক্কর। তাদের বিবাদ আইনি লড়াই পর্যন্ত গড়িয়েছে। এক সাক্ষাৎকারে সালমানের এই প্রতিবেশী দাবি করেন, ‘দাবাং’ অভিনেতার খামারবাড়িতে বলিউড অভিনেতার মৃতদেহ পুঁতে রাখা আছে।

যদিও কেতনের বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা দায়ের করেছেন সালমান। ইতোমধ্যে কেতনের সাক্ষাৎকারের অংশবিশেষও আদালতে পেশ করা হয়েছে। এই অভিনেতার আইনজীবী জানান, কেতন সাক্ষাৎকারে সালমানের ধর্মীয় পরিচয় টেনে তাকে অসম্মান করতে চেয়েছেন। এমনকি সালমান শিশু পাচার চক্রের সঙ্গে যুক্ত— এমন মন্তব্য করেছেন ওই ব্যক্তি।

এদিকে পুরো অভিযোগই তার প্রতিবেশীর কল্পনাপ্রসূত বলে মনে করছেন সালমান খান। তিনি বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই এসব অভিযোগ আসলে ওই ব্যক্তির কল্পনা। জমি সংক্রান্ত মামলায় জড়ানোর কারণেই আমার বিরুদ্ধে এ রকম অপমানজনক কথা বলেছেন তিনি। আমার ধর্মও টেনে আনা হচ্ছে। আমার মা একজন হিন্দু, আমার বাবা মুসলিম, আমার ভাইয়ের হিন্দু মেয়ে বিয়ে করেছেন। আমরা সব ধর্মের সব অনুষ্ঠান পালন করে থাকি।’

জানা যায়, সালমানের খামারবাড়ির পাশে এক খণ্ড জমি কিনতে চেয়েছিলেন কেতন কাক্কর। কিন্তু পরবর্তী সময়ে তিনি তা পারেননি। এরপরই সালমান ও কেতনের মধ্যে বিবাদ শুরু হয়। এই অভিনেতার প্রতিবেশীর দাবি, পুরো বিষয়ে পেছন থেকে কলকাঠি নেড়েছেন ‘বলিউডের ভাইজান’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com