1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

১০১ টাকা কাবিনে পরীমনির বিয়ে

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে বিয়ে করলেন চিত্রনায়িকা পরীমনি ও শরীফুল রাজ। শনিবার (২২ জানুয়ারি) রাত ১১টায় পরীমনির বনানীর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল হয়েছেন পরিচালক রেদওয়ান রনি।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি-রাজ। কিছুদিন আগে বিয়ের খবরের সঙ্গে মা হতে যাওয়ার খবরও জানান পরীমনি।

শরীফুল রাজ বলেন, ‘আগে যখন বিয়ে করি, তখন দুই পরিবারের অল্প কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এবার দুই পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে বিয়ের আয়োজন করা হয়। বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন পরিকল্পনা থাকে; বলতে গেলে সেই পরিকল্পনার বাস্তবায়ন হলো।’

গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুনিন’-এর সেটে পরিচয় রাজ-পরীমনির। সেখান থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। এর আগে গণমাধ্যমে পরীমনির একাধিক বিয়ের খবর এসেছে। তবে রাজের এটি প্রথম বিয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com