1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

এবার বিজয়ের আইটেম কন্যা সামান্থা!

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানে প্রথমবার কোমর দুলিয়েছেন তিনি। গত ১০ ডিসেম্বর গানটির একটি লিরিক্যাল ভিডিও ইউটিউবে মুক্তি পায়। ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের এই গান মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে। সামান্থার এই আইটেম গান বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়।

ফের আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন সামান্থা। এবার তার সঙ্গী হবেন ‘ডিয়ার কমরেড’ খ্যাত অভিনেতা বিজর দেবরকোন্ডা। ভারতীয় সংবাদমাধ্যম তেলেগুবুলেটিন ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, বিজয়ের পরবর্তী সিনেমা ‘লাইগার’। এ সিনেমায় একটি আইটেম গান রাখার পরিকল্পনা করেছেন পরিচালক পুরী জগন্নাথ। এ জন্য সামান্থা রুথ প্রভুর সঙ্গে যোগাযোগ করেছেন এই নির্মাতা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন—‘আইটেম গানটির জন্য পরিচালক দারুণ কিছু সিক্যুয়েন্স তৈরি করেছেন। এ গানের জন্য তারকা নায়িকা চাচ্ছেন পরিচালক। আর সামান্থা উপযুক্ত বলে মনে করছেন নির্মাতা পুরী জগন্নাথ।’

কিছুদিন আগে ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করেন সামান্থা। এত অল্প সময়ের ব্যবধানে আবারো আইটেম গানে পারফর্ম করতে রাজি কিনা তা এখনো জানা যায়নি। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

অ্যাকশন-ড্রামা ঘরানার ‘লাইগার’ সিনেমায় বিজয়কে একজন মিক্সড মার্শাল আর্ট ফাইটারের ভূমিকায় দেখা যাবে। এজন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি। সিনেমাটির জন্য ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। এতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন অনন্যা পান্ডে। করন জোহর প্রযোজিত এ সিনেমা আগামী ২৫ আগস্ট মুক্তির কথা রয়েছে। হিন্দির পাশাপাশি পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com