1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মৌনির বিয়ে!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’, ‘নাগিন’ টিভি সিরিয়ালখ্যাত অভিনেত্রী মৌনি রায়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

দুবাই প্রবাসী সুরাজ নাম্বিয়ার সঙ্গে অনেকদিন থেকেই মৌনির প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছিল। করোনা মহামারির সময় দুবাই আটকা পড়েছিলেন এই অভিনেত্রী। সেই সময় পেশায় ব্যাংকার সুরাজের সঙ্গে তার বেশ ভালো সময় কেটেছে। পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি।

এর আগে বুধবার মৌনির মেহেদি ও হলুদ অনুষ্ঠান হয়েছে। এতে তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। অভিনেত্রী মন্দিরা বেদি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেছেন। একটিতে মন্দিরার সঙ্গে রয়েছেন মৌনি। তার পরনে হলুদ রঙের লেহেঙ্গা। অপর ছবিতে মন্দিরার সঙ্গে রয়েছেন সুরাজ। ছবি শেয়ার করে ক্যাপশনে মন্দিরা লেখেন, ‘মন, সুরাজ..অবশেষে সবকিছু শুরু হচ্ছে। যতটা তোমরা জানো তার চেয়েও বেশি আমি তোমাদের দু’জনকে ভালোবাসি।’

শুরুতে শোনা গিয়েছিল দুবাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মৌনি ও সুরাজ। কিন্তু করোনা মহামারির কারেণ সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়। এখন ভারতের পর্যটন নগরী গোয়াতে তাদের বিয়ের আয়োজন হয়েছে। সেখানে বাগাতোর সৈকতের ডাব্লিউ হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মৌনি। সেখানেই তার ব্যাচেলর পার্টির আয়োজন করেছিলেন এই অভিনেত্রী।

টিভি ধারাবাহিকে খ্যাতির পর অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মৌনি। ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার ‘গলি গলি’ গানে নেচে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তার পরবর্তী সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটিতে আরো অভিনয় করছেন— রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা প্রমুখ। এটি প্রযোজনা করছেন করন জোহর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com