1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

তামান্নার বিয়ের খবর নাই পাড়াপড়শির ঘুম নাই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ২০০৫ সালে বলিউডের ‘চাঁদ সা রোশান চেহারা’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তামান্না ভাটিয়া। একই বছর ‘শ্রী’ সিনেমার মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। ১৭ বছরের অভিনয় ক্যারিয়ারে তার অভিনীত বিভিন্ন ভাষার ৬৯টি সিনেমা মুক্তি পেয়েছে। তবে ‘বাহুবলি’ সিনেমাটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

রুপালি দুনিয়ায় দীর্ঘ পথচলায় কাজের বাইরেও বহুবার ব্যক্তিগত কারণে খবরের শিরোনাম হয়েছেন তামান্না। বিভিন্ন সময়ে তার নাম জড়িয়েছে অনেক তারকার সঙ্গে। তবে গত কয়েক বছর ধরে প্রেমের চেয়ে বিয়ের খবরের জন্য বেশি আলোচিত এই নায়িকা। ২০১৬ সালে গুঞ্জন উঠে, বিয়ে করতে যাচ্ছেন তামান্না। তার হবু বর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শুধু তাই নয়, বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন তামান্না। যদিও এ খবরে বিরক্তি প্রকাশ করে এই অভিনেত্রী বলেন—‘আমার বিয়ের এখনো অনেক দেরি আছে, সুতরাং এসব ভিত্তিহীন সংবাদ তৈরি বন্ধ করুন, এটি খুবই বিরক্তিকর।’

ক্রিকেটার বিরাট কোহলি থেকে অনেকের সঙ্গে তামান্নার প্রেমের গুঞ্জন শোনা গেছে। ২০১৮ সালের জুলাই মাসের দিকে গুঞ্জন চাউর হয়, যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ডাক্তারকে বিয়ে করতে যাচ্ছেন তামান্না। তার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও পরিবারের অনুমতি নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। এ নিয়ে যখন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কানাঘুষা চলছে, তখন মুখ খুলেন ‘রেবেল’ খ্যাত এই নায়িকা।

এই গুঞ্জন সত্য নয় জানিয়ে তামান্না বলেন—‘একদিন অভিনেতা, অন্যদিন ক্রিকেটার আর এখন ডাক্তার, এসব গুঞ্জন শুনলে মনে হয় আমি বর কিনতে বেড়িয়েছি। যদিও ভালোবাসা বিষয়টি আমার পছন্দ কিন্তু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম ভিত্তিহীন গুঞ্জন আমি মেনে নেব না। আমি বর্তমানে সিঙ্গেল এবং খুব সুখে আছি। আর মা-বাবাও আমার বর খুঁজছেন না।’

এ বক্তব্যের এক বছর পর বিয়ে নিয়ে নতুন খবর দেন তামান্না। বিয়ে নিয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘বর খোঁজার দায়িত্ব বাবা-মায়ের উপর ছেড়ে দিয়েছি। কিন্তু খুব শিগগির বিয়ে করার পরিকল্পনা নেই।’ কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এই মুহূর্তে প্রেম বা বিয়ে করার মতো সময় আমার হাতে নেই। যেদিন বিয়ে করার সিদ্ধান্ত নেব সেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে পুরো পৃথিবীকে জানাব।’

এরপর তামান্নার বিয়ে নিয়ে নানা আলোচনা হয়েছে। বাতাসে গুঞ্জন রটেছে, শিগগির এক ব্যবসায়ীকে বিয়ে করছেন তিনি। তা ছাড়া বাবা-মা বর খুঁজছেন—তামান্নার এ বক্তব্যও তার কাছে এখন স্রেফ অতীত। কারণ আগামী দুই বছরের মধ্যে তামান্নার বিয়ের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। এ যেন—যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই!

তামান্না অভিনীত সর্বশেষ অভিনীত সিনেমা ‘মায়েস্ট্রো’। গত বছরের ১৭ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার ঝুলিয়ে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। যেমন— তেলেগু ভাষার ‘এফ থ্রি’, ‘ঘানি’, ‘গুরথুন্দা সীতাকালাম’, ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’, ‘ভোলা শঙ্কর’; হিন্দি ভাষার ‘প্ল্যান এ প্ল্যান বি’, ‘বোল চুরিয়া’। আপাতত হাতের এসব কাজ ঠিকমতো শেষ করতে চান এই নায়িকা। তার পুরো ফোকাস এখন অভিনয়ে!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com