1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

টিয়া পাখির গণনায় ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান জয়ী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট বা আমেরিকার নির্বাচনের ক্ষেত্রে অবুঝ প্রাণী দিয়ে ভাগ্য গণনা করতে দেখা গেছে বহুবার। সঠিক গণনাকারী প্রাণীর কদর বেড়ে যায় বহুগুণ।

এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে তুমুল আগ্রহ দেশের মানুষের। সেই আগ্রহের সুযোগ নিয়েই অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় টিয়া পাখির ভাগ্য গণনায় জানালেন কারা হতে যাচ্ছেন শিল্পী সমিতির পরবর্তী কমিটির নেতা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে জয় এই ফলাফল প্রকাশ করলেন।

টিয়া পাখির গণনায় সভাপতি পদে পর পর দুইবারের সভাপতি মিশা সওদাগরকে হারিয়ে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে সহ-সভাপতি পদে মিশা-জায়েদ খান প্যানেলের ডিপজল ও রুবেল দুজনেই জয়ী হয়েছেন। টিয়ার ঠোঁটে ওঠেনি কাঞ্চন-নিপুণ প্যানেলের রিয়াজ ও ডি এ তায়েবের নাম। সাধারণ সম্পাদক পদে ভাগ্য গণনায় জয়ী হয়েছেন জায়েদ খান। এ সময় জয় মজা করে বলছিলেন অবুঝ পাখি মনে হয় মেয়ে পাখি তাই নিপুণের নামটি সে তা তুলে জায়েদেরটা তুলেছে। কার্যনির্বাহী ও অন্যান্য পদে টিয়ার গণনায় অনেক শক্তিশালী প্রার্থী পরাজিত হয়েছে।

নিছক মজার জন্যই ভিডিওটি নির্মাণ করা। তবে টিয়ার গণনার আর ভোটারদের রায় কতটা মিলে তা সময়ই বলে দেবে। আর কিছুক্ষণ পর অর্থাৎ শুক্রবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এফডিসিতে ভোটগ্রহণ চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com