1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রথম ভোট দিয়েছেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : শোবিজ অঙ্গনে বইছে নির্বাচনের হাওয়া। আজ (শুক্রবার) বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও ৯ টা ১৬ মিনিটে শুরু হয়েছে। এবারের নির্বাচনে প্রথম ভোট দিয়েছেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এফডিসিতে এখনো ভোটারদের উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারকাদের মিলন মেলায় পরিণত হবে এফডিসি, এমনই প্রত্যাশা দুই প্যানেলের সদস্যদের।

এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। দুই সহসভাপতি পদে আছেন মোট চারজন। তারা হলেন ডি এ তায়েব, রিয়াজ, মনোয়ার হোসেন ডিপজল ও মাসুম পারভেজ রুবেল।

সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়িকা নিপুণ। সহসাধারণ সম্পাদক পদে সুব্রত বনাম সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে আলেক জান্ডার বো বনাম শাহনূর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী বনাম নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান বনাম জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন বনাম মামনুন হাসান ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান বনাম ফরহাদ।

এ ছাড়াও কার্যকরী পরিষদের সদস্যদের পদ ১১টি। দুটি প্যানেল থেকে ১১ জন করে মোট ২২ জন এবং স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বীরা হলেন- অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, কেয়া, গাংগুয়া, চুন্নু, জেসমিন, ডন, নাদির খান, নানাশাহ, পরীমণি, ফেরদৌস, বাপ্পরাজ, মৌসুমী, রোজিনা, রবিউল ইসলাম হরবোলা, শাকিল খান, সুচরিতা, সাংকোপাঞ্জা, সিমান্ত ও হাসান জাহাঙ্গীর।

এবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com