1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

ভোট দিতে এসে শাকিব খানকে নিয়ে যা বললেন বুবলী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিলেন চিত্রনায়িকা বুবলী।অনেক দিন পর এফডিসিতে এসে তিনি বলেন, ভালো লাগছে। শিল্পীদের নিরাপত্তার কথা ভেবে যে ব্যবস্থা করা হয়েছে তা খুবই ভালো। নির্বাচন উপলক্ষে দুই বছর পরপর আমাদের মিলনমেলা হয়- দিনটি আমাদের জন্য আনন্দের।

এ সময় তিনি ‘যারা নির্বাচিত হবেন তারা শিল্পীদের কল্যাণে কাজ করবেন’ বলেও মন্তব্য করেন। নির্বাচনে কাদা ছোড়াছুড়ি হচ্ছে না উল্লেখ করে বুবলী বলেন, ‘শিল্পীদের নির্বাচন নিয়ে যেসব আলোচনা হচ্ছে এটা স্বাভাবিক- এটুকু হতেই পারে। ভোটের দিন দুটি প্যানেল হলেও নির্বাচনের পরের দিন আমরা সবাই সমান। শিল্পীদের কোনো ভেদাভেদ নেই।’

‘অনেকেই প্যানেল পরিবর্তন করেছে, এটা আমি পজিটিভভাবে দেখছি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। ভোট যুদ্ধ মনে হচ্ছে না।’ বলেন এই নায়িকা।   শাকিব খানের অনুপস্থিতিতে চলচ্চিত্রের ক্ষতি হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘এত বড় অভিনেতাকে নিয়ে কথা বলার আমি কেউ না। নির্বাচন নিয়ে আছি, নির্বাচন নিয়েই থাকি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com