1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সা. সম্পাদক রওনক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রওনক হাসান।

শুক্রবার (২৮ জানুয়ারি) শিল্পকলা একাডেমিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টার কিছু পর ভোট শুরু হলেও ভোটার উপস্থিতি বেশি থাকায় ভোট গ্রহণ সম্পূর্ণ হয় সন্ধ্যা ৬টায়। রাত সোয়া ১০টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এফডিসির নির্বাচনের মতো অভিনয়শিল্পী সংঘের নির্বাচন প্যানেল ভিত্তিক নয়। ফলে এ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নাট্যাঙ্গনের একঝাঁক তারকা।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন আহসান হাবীব নাসিম ও শাহাদাৎ হোসেন নিপু। এছাড়া সহ-সভাপতি তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচজন। তারা হলেন- দিলু মজুমদার, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু।

সাধারণ সম্পাদক পদে লড়েছেন রওনক হাসান ও কবীর টুটুল। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়েছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন ঊর্মিলা শ্রাবন্তী কর, রওনক বিশাখা শ্যামলী।

কার্যনির্বাহী সাতটি সদস্য পদের জন্য ২০ জন প্রার্থী হয়েছিলেন। তারা হলেন- আবুল কালাম আজাদ, আশরাফ কবির, আইনুন নাহার পুতুল, আশরাফুল আলম খান, এএএম গোলাম কিবরিয়া (তানভীর), খালেদ আহমেদ সালেহীন (রাজীব সালেহীন), নুরুন নাহার বেগম, মরিয়ম সরকার (মিষ্টি মারিয়া), মাসুদ আলম তানভীর (তানভীর মাসুদ), মিজানুর রহমান (মাজনুন মিজান), মো. আব্দুল হান্নান আখন্দ, মো. আমিনুল বারী (এজাজ বারী), মৌসুমী হামিদ, রেজাউল করিম সরকার (রেজাউল রাজু), শামস সুমন, শ্যামল জাকারিয়া, স্মরণ কুমার সাহা, সংগীতা চৌধুরী, সূচনা সিকদার, হাফিজুর রহমান (হিমে হাফিজ)।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। এ ছাড়া নির্বাচনে আপিল বোর্ডের দায়িত্বে ছিলেন অভিনেতা মামুনুর রশীদ ও আইনজীবী জুয়েল। তারা সবাই অভিনয়শিল্পী সংঘের সদস্য।

প্রাথমিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অভিনয়শিল্পী সংঘের সদস্য সংখ্যা ১ হাজার ১০০। পূর্ণাঙ্গ ৯০০ সদস্যের মধ্যে ৬০ জনের বেশি মারা গেছেন। বেশ কয়েকজন থাকেন দেশের বাইরে। সবকিছুর পর ভোটাধিকার রয়েছে ৭৫২ জনের। দিন শেষে মোট প্রদান করেছেন ৬৪৬ জন ভোটার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com