1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হলেন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান। এ নিয়ে তৃতীয়বারের মতো জায়েদ খান এ দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে নির্বাচনের এই ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার ভোরে ঘোষণা করা ফলে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পান ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। নিপুণের প্রাপ্ত ভোট ১৬৩টি।

নির্বাচনে জয়ী অন্য প্রার্থীরা হলেন-

সহ-সভাপতি (২ জন)- মনোয়ার হোসেন ডিপজল (২১৯) ও মাসুম পারভেজ রুবেল (১৯১)

সহ-সাধারণ সম্পাদক (১ জন)- সাইমন সাদিক (২১২)
সাংগঠনিক সম্পাদক (১ জন)- শাহানূর (১৮৪)
আন্তর্জাতিক সম্পাদক (১ জন)- জয় চৌধুরী (২০৫)
দফতর ও প্রচার সম্পাদক (১ জন)- আরমান (২৩২)
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক (১ জন)- মামনুন ইমন (২০৩)
কোষাধ্যক্ষ (১ জন)- আজাদ খান (১৯৩)

এছাড়া কার্যকরী সদস্য পদে ১১জন জয়ী হয়েছেন। তারা হলেন- অঞ্জনা (২২৫), রোজিনা (১৮৫), অরুণা বিশ্বাস (১৯২), সুচরিতা (২০১), আলীরাজ (২০৩), মৌসুমী (২২৫), চুন্নু (২২০) , ফেরদৌস (২৪০), কেয়া (২১২), জেসমিন (২০৮) ও অমিত হাসান (২২৭)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com