1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

কাঞ্চন-জায়েদকে অভিনন্দন জানালেন মিশা সওদাগর

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : দিনভর টান টান উত্তেজনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) ভোর পৌনে ৬টায় শিল্পী সমিতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

অন্যদিকে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন জায়েদ খান।

শিল্পী সমিতির এবারের নির্বাচন ঘিরে উত্তেজনার কমতি ছিল না। ভোটযুদ্ধে পর্দার নায়কের বিরুদ্ধে সভাপতি চরিত্রে লড়েছেন খল অভিনেতা মিশা সওদাগর। তিনি দীর্ঘদিন শিল্পী সমিতির নেতৃত্বে ছিলেন। সর্বশেষ টানা দুইবারের সভাপতি মিশা সওদাগর। তবে এবার নায়কেরই জয় হয়েছে।

আজ শনিবার (২৯ জানুয়ারি) ফেসবুকে সমিতির নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন মিশা সওদাগর। সেই সঙ্গে সাধারণ সম্পাদক জায়েদ খানকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। কাঞ্চন-জায়েদের একসঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অভিনন্দন’।

প্রসঙ্গত, শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। ১৯১ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com