1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

ভোটের দিন যে কারনে নিপুণকে চুমু খেতে বলেছিলেন পীরজাদা হারুন

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বেশ উত্তাল এফডিসি। সদ্য সমাপ্ত নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ।

আজ (৩০ জানুয়ারি) নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন কাঞ্চন-নিপুন পরিষদ।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে অভিযোগ এনে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার কাছে দুই গালে দুটো কিস (চুমু) চাচ্ছে। ওর দুই গালে চড় লাগানো উচিত ছিলো। যেটা আমি করিনি।’

তিনি আরও বলেন, ‘সে সময় আমাদের প্যানেলের দুই নারী সদস্য শাহনূর ও জেসমিন সেখানে উপস্থিত ছিলো। তখনই উনার গালে চড় দিয়ে আমার ইলেকশনটা বন্ধ করে দেওয়া উচিত ছিলো।’

প্রসঙ্গত, প্রকাশিত ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন তিনি। শনিবার (২৯ জানুয়ারি) আপিল করলে সন্ধ্যায় বিএফডিসিতে পুনরায় ভোট গণনা করা হয়। আপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান। ভোট পুনর্গণনার সময় আপিল বোর্ডের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, জায়েদ খান ও জয় চৌধুরী।

এদিকে আপিল করেও ব্যর্থ হয়েছেন নিপুণ। আর তাই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন গত দুই মেয়াদের সফল সাধারণ সম্পাদক জায়েদ খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com