1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চান নিপুণ

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচন চান চিত্রনায়িকা নিপুণ। তিনি সাধারণ সম্পাদক পদে আবারও জায়েদ খানের বিপক্ষে লড়াই করতে চান। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান চিত্রনায়িকা নিপুণ।

আজ ৩০ জানুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলনে জায়েদ খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন নিপুণ। তার মধ্যে রয়েছে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুনের পক্ষপাত মূলক আচরণ। জায়েদ খানের বিরুদ্ধে ভোট কেনা, বাইরে থেকে প্রভাব খাটানোর অভিযোগ করেন এই নায়িকা।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জায়েদ খান এবং তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট। গতকাল শনিবার (২৯ জানুয়ারি) ফলাফলের বিরুদ্ধে আপিল করেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ।

এদিন তার আপিল অনুযায়ী বিকেলে চলচ্চিত্র নির্বাচনের আপিল বোর্ড পুনরায় ভোট গণনা করে। তবে সেখানে পুরোনো ফলই সঠিক বলে ঘোষণা দেয় আপিল বিভাগ। ফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানই বহাল থাকলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com