1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

ভবন থেকে লাফিয়ে মিস ইউএসএ’র আত্মহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : সাবেক মিস ইউএসএ চেসলি ক্রিস্ট মারা গেছেন। বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন মার্কিন এই সুন্দরী।

পুলিশ জানায়, রোববার (৩০ জানুয়ারি) ভোরে নিউইয়র্ক সিটিতে ক্রিস্টকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। মৃত্যুর আগে চেসলি একটি নোট রেখে গেছেন।

এছাড়া মৃত্যুর আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন চেসলি ক্রিস্ট। তাতে লেখা ছিল, ‘দিনটি আপনার বিশ্রাম ও শান্তি নিয়ে আসুক।’

jagonews24ছবি: শাটারস্টক

বিবিসির খবরে বলা হয়, ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন চেসলি ক্রিস্ট। তিনি একজন অ্যাটর্নি ছিলেন। যেসব বন্দিদের অন্যায়ভাবে কারাগারে শাস্তি দেওয়া হয়েছিল তাদের জন্য কাজ করছিলেন তিনি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ৬০ তলা বিলাসবহুল একটি ভবনের নবম তলায় বসবাস করতেন চেসলি ক্রিস্ট।

তার পরিবার এক বিবৃতিতে বলেছে, আমরা আমাদের প্রিয় চেসলির মৃত্যুতে শোক প্রকাশ করছি। তিনি সৌন্দর্য এবং শক্তি দিয়ে বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com