1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জয়ী হয়েই বিয়ের খবর দিলেন তেজস্বী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’। এই প্রতিযোগিতার ১৫তম আসরে বিজয়ী হয়েছেন তেজস্বী প্রকাশ। গত ৩০ জানুয়ারি, অনুষ্ঠিত হয়েছে ‘বিগ বস ১৫’-এর গ্র্যান্ড ফিনালে। জয়ী হওয়ার পর কয়েক দিন কেটেছে। এর মধ্যে বিয়ের ঘোষণা এলো টেলিভিশন পর্দার জনপ্রিয় এই তারকার পক্ষ থেকে।

তেজস্বীর বাবা ভারতীয় সংবাদমাধ্যমে বেলেন—‘খুব তাড়াতাড়ি বিয়ে করবে তেজস্বী ও করণ কুন্দ্রা। তবে ওরা দুজনে আরও একটু সময় চাইছে নিজেদের সম্পর্ক নিয়ে। কিন্তু সেটা দীর্ঘ নয়, খুব শিগগির সুখবর পাবেন ওদের ভক্তরা।’

বিগ বসের এবারের আসরের প্রতিযোগী করণ কুন্দ্রা। তিনি এই প্রতিযোগিতায় তৃতীয় অবস্থানে রয়েছেন। বিগ বসের ঘরে করণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তেজস্বী প্রকাশ। গ্র্যান্ড ফিনালে শেষ হলেও এ জুটির প্রেম শেষ হয়নি! বরং তারা তাদের প্রেম পরিণয় দেওয়ার পরিকল্পনা করেছেন।

প্রতীক সেহজপাল, শমিতা শেঠি, তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা ও নিশান ভাটকে নিয়ে অনুষ্ঠিত হয় এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। এতে প্রথম রানার আপ হয়েছেন প্রতীক, তৃতীয় অবস্থানে রয়েছেন করণ কুন্দ্রা, চতুর্থ অবস্থানে শমিতা শেঠি। এ আসরের বিজয়ী তেজস্বী পুরস্কার হিসেবে পেয়েছেন একটি ট্রফি ও ৪০ লাখ রুপি। আর ১০ লাখ রুপি নিয়ে বেরিয়ে যান নিশাত।

বিগ বসের ঘরে করণ ও তেজস্বী

সংগীত পরিবারের সন্তান তেজস্বী। কিন্তু পেশা হিসেবে অভিনয়কে বেছে নেন তিনি। এই টেলি সুন্দরী ছিলেন প্রকৌশলীর ছাত্রী। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিকস আর টেলিকমিউনিকেশনস বিষয়ে ডিগ্রি নিয়েছেন। একটি সংস্থায় চাকরিও করতেন তেজস্বী। কিন্তু অভিনয়জগতের হাতছানি এড়াতে পারেননি তিনি। তাই একসময় চাকরি ছেড়ে পাকাপাকি অভিনয়জগতে পা রাখেন।

২০১২ সালে লাইফ ওকের ‘২০১২’-এর মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তেজস্বী। এরপর ‘সংস্কার: ধরোহর আপনো কি’, ‘স্বরাগিনী: জোড়ে রিস্তো কে সুর’, ‘পহরেদার পিয়া কি আর সিলসিলা বদলেতে রিস্তো কা’ ধারাবাহিকে দেখা গেছে তাকে। বেশ কিছু রিয়েলিটি শোতে তেজস্বীকে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com