1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

লিভ-ইনের পর বিয়ে করছেন নিধি-সিম্বু!

  • আপডেট টাইম :: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগরওয়াল। ব্যক্তিগত জীবনে দক্ষিণী সিনেমার আরেক অভিনেতা সিলামবারাসানের (সিম্বু) সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এ জুটি বেশ কিছুদিন ধরে লিভ-ইন করছেন। এবার শোনা যাচ্ছে, সাতপাকে বাঁধা পড়ছেন এই প্রেমিক যুগল। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে লিভ-ইন করছেন নিধি-সিম্বু। এ সম্পর্ককে এখন পরিণয় দেওয়ার পরিকল্পনা করেছেন তারা। তবে এখনো তারা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। খুব শিগগির বিয়ের তারিখ ঘোষণা করতে পারেন।

নিধি আগরওয়ালের ঘনিষ্ট একজন পিংকভিলাকে বলেন—‘এ খবরকে রাবিশ বলেছেন নিধি। বিয়ের খবরটি সত্যি নয়, এটি গুঞ্জন।’ ব্যক্তিগত জীবনের গুঞ্জন নিয়ে সম্প্রতি পিংকভিলার সঙ্গে কথা বলেন নিধি। এ সময় তিনি বলেন—‘আমাকে নিয়ে যা লেখা হয়; তার কিছু সত্য কিছু মিথ্যা।’

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নিধি। ২০১৭ সালে ‘মুন্না মাইকেল’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ব্যালেট, কত্থক ও বেলি ড্যান্সে পারদর্শি নিধি অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ‘ঈশ্বরান’ সিনেমায় সিম্বুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নিধি। গত বছর মুক্তি পায় এটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com