1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বড় পর্দায় নাম লেখালেন অপ্সরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : নবাগত মডেল ও অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা। ক্যারিয়ারের স্বল্পতম যাত্রায় নিজেকে অনন্য স্থানেই নিয়েছে। ঠিক যেন নাম গুনে কাজ।অসংখ্য নাটকে কাজ করছেন তিনি। সেই সাথে বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের পন্যে মডেল হিসেবেও কাজ করছেন। সম্প্রতি মুক্তিযুদ্ধের নাটকের জন্য পেয়েছেন বাবিসাস এ্যাওয়ার্ড ও।

তবে এবার এই অভিনেত্রী ছোট পর্দার গন্ডি পেড়িয়ে নাম লিখিয়েছেন বড় পর্দায়।শুভদিনে এই অভিনেত্রী সিনেমাতে নাম লিখিয়েছেন।

৩০শে জানুয়ারি এই অভিনেত্রীর জন্মদিন ছিল। সেই উপলক্ষে রাজধানীর একিটি অভিজাত রেস্তোরায় ৩১শে জানুয়ারি জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন মিডিয়াঙ্গনের ব্যক্তিত্বদের সাথে।

সেদিনি ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের ঘোষণা দেন নাসিম সাহনিক। এই সিনেমাটিতে অপ্সরাকে দেখা যাবে বিশেষ চরিত্রে।

আর এই শুভক্ষণে নির্মাতা নাসিম সাহনিকসহ আরো উপস্থিত ছিলেন, প্রযোজক মামুনুর ইসলাম, এফ এম সাঈদ, অভিনেত্রী সুবর্ণা সাঈদ, অনুপমা জান্নাতসহ চলচ্চিত্রটির কলাকুশলীরা।

এ ব্যপারে অভিনেত্রী অপ্সরা বলেন, ‘নাসিম সাহনিক ভাইয়ের কাজ বরাবরই আমার ভালো লাগে। তার নির্মিত চলচ্চিত্র গোয়েন্দাগিরি দেখে ভীষণ মুগ্ধ হই। তখন থেকেই ইচ্ছা ছিল ভাইয়ার সঙ্গে কাজ করব। তাঁর নতুন সিনেমায় সুযোগ পেয়ে ভালো লাগছে।’

নির্মাতা নাসিম সাহনিক বলেন, ‘দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম নতুন সিনেমার কাজ শুরু করার। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় মজার একটি চরিত্রে অভিনয় করছেন অপ্সরা। সে প্রতিভাবান অভিনেত্রী। আশা রাখি সুন্দরভাবে সে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com