1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

জয়ী হয়ে কান্নাভেজা চোখে যা বললেন নিপুণ

  • আপডেট টাইম :: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন।

এর আগে ভোট কেনার অভিযোগ এনে নিপুণ আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে আবেদন জানান।

চিত্রনায়িকা নিপুণকে জয়ী ঘোষণা করার পর কান্নাভেজা চোখে তিনি বলেন, ‘সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক ডকুমেন্টস ছিল। ২৮ তারিখে পীরজাদার কাছে আমি অনেকবার গিয়েছি, সে আমাকে হেল্প করেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর কিছু বলার নেই।’

সোহানুর রহমান সোহান জানান, আগামীকাল বিকেল ৫টায় শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী নিপুণ পান ১৬৩ ভোট। মাত্র ১৩ ভোটে হেরেছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। পরবর্তীতে তিনি জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ আনেন। নানা নাটকীয়তা শেষে বিজয়ীর হাসি হাসছেন নিপুণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com