1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চলচ্চিত্রের ১৮ সংগঠনের প্রধান হলেন আলমগীর

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : চলচ্চিত্রের উন্নয়ন ও দ্বন্দ্ব দূর করতে নতুন করে একজোট হয়েছে সিনে সংগঠনগুলো। যার প্রধান হলেন নায়ক-প্রযোজক-পরিচালক আলমগীর।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে এক বৈঠকে মিলিত হয়েছিল চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতা-সদস্যরা। যেখানে সিদ্ধান্ত হয়, এই মোর্চার প্রধান বা মুখপাত্র হিসেবে এখন থেকে নেতৃত্ব দেবেন আলমগীর।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রায় সব সংগঠনের নেতারা। আলোচনা শেষে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি আমাদের বরেণ্য অভিনেতা আলমগীর সাহেবের নেতৃত্বে এগুবো। চলচ্চিত্রের এই সংকটে চেয়ার নিয়ে টানাটানি দেখতে চাই না। চাই- সব সংগঠনগুলো দ্বন্দ্ব ভুলে একযোগে কাজ করুক।’

এদিকে, বৈঠক শুরু হওয়ার পর মঙ্গলবার এফসিডিতে গুজব ছড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটির এমডি নুজহাত ইয়াসমিন ও চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ১৮ সংগঠন।

তবে বিষয়টি অস্বীকার করে আলমগীর বলেন, ‘আজ আমরা নির্বাচন নিয়ে নয়, রেজাল্ট নিয়ে নয়- এগুলো কিছু নিয়েই কথা বলিনি। আমরা কথা বলেছি, চলচ্চিত্রের উন্নয়ন কীভাবে হবে তা নিয়ে। আমাদের চলচ্চিত্রের খুবই খারাপ অবস্থা। যেখানে ১৪০০-১৫০০ হল ছিল, ১৪-১৫ জোড়া নায়ক-নায়িকা ছিলেন- আজ এ অবস্থা কেন? এটা কী করে উন্নয়ন করা যায়, হল বাড়ানো যায়, নায়ক-নায়িকা বাড়ানো যায়- তা নিয়ে কথা বললাম। মাত্রই তো কথা হলো, কোনও কর্মসূচি বা সিদ্ধান্ত হয়নি।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন নিয়ে বিতর্ক শেষ হয়েও শেষ হচ্ছে না। ফল ঘোষণার ১০ দিন পেরিয়ে গেলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে বিতর্ক চলছেই। এই ইস্যু গড়িয়েছে আদালত পর্যন্ত।

এগুলো নিয়েও ক্ষোভ ছিল আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে। জানা যায়, এতে অংশ নিয়েছিলেন সোহানুর রহমান সোহান, খসরু, দেলোয়ার জাহান ঝন্টু, সাইমন সাদিকসহ অন্য সংগঠনের নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com