1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ বিষয়ে চিত্রনায়ক জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান। একইসঙ্গে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা বজায় থাকবে। অর্থাৎ এ সময়ে সাধারণ সম্পাদক পদে কেউই দায়িত্ব পালন করতে পারবেন না। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

নিপুণের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) নায়িকা নিপুণের আবেদনটি আদালতে উপস্থাপন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়াদুল হসান সেটি শুনানির জন্য বুধবার দিন ঠিক করেছিলেন। শুনানি শেষে আদালত আজ এ আদেশ দেন।

এর আগে, হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন (সিএমপি ১১০/২০২২) করেন চিত্রনায়িকা নিপুণ।

গত সোমবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করে নির্বাচনি আপিল বোর্ড। আপিল বোর্ডের এই সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আহসানুল করীম ও আইনজীবী নাহিদ সুলতানা যুথী। সঙ্গে ছিলেন আইনজীবী মজিবুল হক ভূঁইয়া। আর নিপুণের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।

এর আগে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল করে দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট দায়ের করেন করেন জায়েদ খান।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলেন জায়েদ খান। কিন্তু পরে তার প্রার্থিতা বাতিল করে নির্বাচনের আপিল বোর্ড। এতে সাধারণ সম্পাদকের পদ হারান তিনি।

গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একইসঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।

তারও আগে গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে। এর প্রাথমিক ফলাফলে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। এর পরের দিন (শনিবার) আরেক প্রার্থী নিপুণ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আবেদন করলে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com