1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

পোশাক নিয়ে কটাক্ষের শিকার দীপিকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নতুন সিনেমা ‘গেহরাইয়া’ মুক্তি পাবে আগামী ১১ ফেব্রুয়ারি। সিনেমাটির প্রচারে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।

তবে, প্রচারের সময় দীপিকার পোশাক তৈরি করেছে নতুন বিতর্ক। ‘গেহরাইয়া’ সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাবে দীপিকাকে। অনেকের মতে, হট ও বোল্ড সেই আমেজ বজায় রাখতেই আঁটোসাঁটো, ছোটখাটো পোশাকে আজকাল দেখা মিলছে এ অভিনেত্রীর।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ডেনিম জগার্স পোশাকে দীপিকার কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। দীপিকার ওই পোশাকের ডিজাইনের সঙ্গে বিকিনির মিল খুঁজে বের করেছেন নেটিজেনদের একাংশ। শুরু হয়েছে কটাক্ষ। রণবীর সিং ঘরনীর এমন পোশাক খুবই ‘জঘন্য’, ‘কুরুচিকর’ বলে মন্তব্য করা হয়েছে পোস্টে। অনেকে বলছেন, দীপিকার পোশাক রুচি সময়ের সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে।

এর আগে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডি পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন দীপিকাকে। ফ্রেডি লিখেছিলেন, ‘গেহরাইয়া’ সিনেমার মুক্তির তারিখ যত এগিয়ে আসছে তত কমছে পোশাক। উপর এবং নিচ, দুইদিক থেকেই কমছে পোশাকের মাপ। ফ্রেডি বার্ডিকে উপযুক্ত জবাবও অবশ্য দিয়েছিলেন দীপিকা।

এদিকে আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে ‘গেহরাইয়া’ সিনেমার নতুন গান ‘বেকাবু’। এই গানে দীপিকা-সিদ্ধান্তের অন্তরঙ্গ দৃশ্য ফের তুমুল আলোচনার সৃষ্টি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com