1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

এফডিসিতে মিষ্টিমুখ করিয়ে নিপুণকে বরণ করলো বিভিন্ন সংগঠন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণকে বরণ করে নিল এফডিসির সবগুলো সংগঠন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় শিল্পী সমিতির অফিসে গিয়ে দেখা যায়, সংগঠনগুলোর প্রধানরা নিপুণকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সবাই মিলে তাকে মিষ্টিমুখ করান।

সমিতির অফিসে গিয়ে দেখা যায়, শিল্পী সমিতির টেবিলে নিপুণ তার নেমপ্লেটও লাগিয়েছেন।

পরিচালক সমিতি, সহকারি পরিচালক সমিতি (সিডাপ), চিত্রগ্রাহক সংস্থা, রূপসজ্জা সমিতি, ব্যবস্থাপক সমিতি, সহকারি ব্যবস্থাপক সমিতি থেকে শুরু করে সব সংগঠনের প্রধানরা ফুলের তোড়া দিয়ে সাধারণ সম্পাদক পদে নিপুণকে স্বাগত জানান।

এসময় নিপুণের সাথে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, কোষাধ্যক্ষ আজাদ খান, নির্বাচিত কার্যকরী সদস্য জেসমিন প্রমুখ।

শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনও ফুল দিয়ে নিপুণকে গ্রহণ করেন।

এফডিসির সংগঠনগুলো জানায়, তারা সাধারণ সম্পাদক পদে নিপুণকেই গ্রহণ করেছেন। এজন্য ফুল দিয়ে এবং মিষ্টি মুখ করিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com