1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

রোজিনার পদত্যাগ

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন সেই দ্বন্দ্বের সমাধানে চলচ্চিত্রপ্রেমীরা যখন অপেক্ষা করছেন তখন জানা গেলো নতুন খবর। সমিতির কার্যকরী সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন অভিনেত্রী রোজিনা।

গণমাধ্যম সূত্রে জানা যায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর এই পদত্যাগপত্র পাঠিয়েছেন রোজিনা। যদিও এ বিষয়ে জানতে এই অভিনেত্রীকে কয়েকবার মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।

এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সূত্রগুলো জানিয়েছে, ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর কথা বলা হলেও তাদের হাতে এখনও পদত্যাগপত্র পৌঁছেনি। এমন অবস্থায় রোজিনার পদত্যাগপত্র যদি জমা না পড়ে, তাহলে শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুসারে রোজিনার পদ বহাল থাকবে।

প্রসঙ্গত, ২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে কার্যকরি কমিটিতে নির্বাচন করেন রোজিনা। ১৮৫ ভোট পেয়ে জয়ী হন তিনি। গত ২৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com