1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

প্রত্যয় হিরন ও রিসা’র ‘মায়ার ওপারে তুমি’

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : সম্প্রতি উত্তরায় শ্যুটিং হয়ে গেলো ‘মায়ার ওপারে তুমি’। নাটকটির প্রযোজনা করেছেন, ‘ম্যাক্স ব্যাগ’। পরিচালনা করেছেন, ‘সৌমিত্র ঘোষ ইমন।’ নাটকটিতে অভিনয় করেছেন প্রত্যয় হিরন ও নবাগত রিসা চৌধুরী। বর্তমান সময়ে একটি ভিন্নধর্মী প্রেমের গল্প দেখা যাবে বলে আশা ব্যক্ত করেন নির্মাতা সৌমিত্র ইমন। ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ হয়েছে।

গল্পে দেখা যাবে, আনযীর একটি ছবি আঁকার জন্য চার বছর যাবৎ অপেক্ষা করে চলেছে। কিন্তু ও আধো আঁকা মানুষটাকে সে বাস্তবে মেলাতে পারছিলো না। অনূভুতিটুকু নিয়ে দিনের পর দিন ও রাস্তায় ঘুরেছে স্বপ্নের মানুষটাকে খুঁজতে আর ছবিটাকে পূর্ণতা দিতে। অবশেষে দেখা মেলে কাঙ্ক্ষিত ছবির মানুষের, সেইসাথে ছবিটিও সমাপ্ত করতে পারে আনযীর। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হলে পারতো; অহচ গল্পটি এখান থেকে  মোড় নেয় ভিন্ন দিকে। ছবির মানুষটির চরিত্রের নাম, রোদ্দুর। যে চরিত্রে অভিনয় করেছেন নবাগত রিসা চৌধুরী। আর রিসার অভিষেকও হলো মূল চরিত্রে এই একক নাটকের মধ্যদিয়ে। ‘আনযীর’ যে চরিত্র সেটি অভিনয় করেছে ‘প্রত্যয় হিরন’।

পরিচালক ইমন এই গল্পটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। সে মনে করে এ-ধরণের গল্প এখন খুবই কম দেখা যায়। আশাকরি দর্শক গল্পটাকে খুবই সাদরে গ্রহণ করবেন।

নির্মাতা জানালেন, নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট’র ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com