1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী মিথিলার প্রথম ছবি ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

মারুফ সরকার, বিনোদন : মুক্তি পেতে যাচ্ছে মৌসুমী মিথিলার প্রথম ছবি ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এই ছবিটি প্রযোজনা করছেন তিনি নিজেই।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিতে আরো অভিনয় করেছেন নিশাত সালওয়া, একে আজাদ আদর, শিমুল খান, রেবেকা, সুব্রত, মারুফ আকিব, আলী রাজ প্রমুখ।

সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত ও প্রমিত। চারটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, কোনাল, রাফাত, মৌসুমী মিথিলা ও প্রমিত, দিলশাদ নাহার কনা ও রাজিব। গানগুলোর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। আর এই ছবির গল্প ও সংলাপ সুদীপ্ত সাঈদ খানের।

এই ছবির প্রসঙ্গে ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানালেন, খুব তাড়াতাড়ি ছবিটি মুক্তি দেয়া হবে। তিনি আরো বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নিইনি। তবে সামনে যে কোন সময় মুক্তি পাবে এই ছবিটি ।

এদিকে ছবির প্রযোজক মৌসুমী মিথিলার খুব আগ্রহ এই ছবির প্রতি। এটা তার প্রথম ছবি। তার দ্বিতীয় ছবির কথা চলছে।

এই ছবির ব্যাপারে কথা হয় মিথিলার সাথে। তিনি জানান, আমি একটি আইটেম সং গেয়েছি। রাজা-রানী আরেকটি গান গেয়েছি। ইমরানের সাথে ডুয়েট যদি ছাড়তে বলো পৃথিবী। আমার বিশ্বাস এই ছবির মধ্যে দিয়ে দর্শক আবারো হলে ফিরবে আর আমার যারা ভক্ত আছেন তারা অবশ্যই হলে গিয়ে আমার প্রথম ছবিটি দেখবেন আপনারা আমায় অনুপ্রেরনা দিলেই আমি আরো ছবি বানাতে পারবো ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com